পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পালপাড়াতে একটি হাই ড্রেনের কাজের সূচনা করা হল সোমবার। প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস রয়েছে ওই এলাকায়। ওই এলাকায় জল নিকাসের কোন ব্যাবস্থা ছিল না। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী ছিল যেন এলাকায় একটি জল নিকাসের ব্যবস্থা করা হক। তাদের এতদিনের সেই দাবী পুরন হল আজ। নগর উন্নয়ন দপ্তর তহবিল থেকে ৪৪,৮৮০০০ টাকা ব্যয়ে একটি হাই ড্রেনের কাজের শুভসূচনা হয় আজ। ড্রেনের কাজের সূচনা হয় পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এর হাত দিয়ে। পৌরপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবী ছিল বর্ষাকালে রাস্তাতে জল জমে যায়। সেই সমস্যার হাত থেকে এলাকাবাসীদের বাঁচাতে এই কাজের সূচনা করা হল আজ। তিনি আরও বলেন জল নিকাসি ব্যবস্থার জন্য একটি হাই ড্রেন করার কথা তিনি লিখিত ভাবে প্রথমে পৌর নগর উন্নয়ন দপ্তরে জানান। এই আবেদন জানানোর পর এই উদ্যোগকে সমর্থন করে পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিম এই কাজের জন্য নগর উন্নয়ন দপ্তর তহবিল থেকে ৪৪,৮৮০০০ টাকা বরাদ্দ করা হয়। তারপরেই শুরু হয়েছে কাজ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mlvbBWHZCoQ